
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর শহরকে ডেঙ্গু মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজেই ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের উদ্বোধন করেন , পাঁচবিবি উপজেলার নবাগত সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
৯ই মে শনিবার বেলা ১১ টায় , পাঁচবিবি পৌরসহরের প্রাণকেন্দ্র ডাক্তার আব্দুল কাদের চৌধুরী চত্বর পৌর পার্কে, মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও মশক থেকে ছড়ানো রোগের প্রাদুর্ভাব হ্রাস রোধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণে,
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব স্ব কর্মস্থল, বাসস্থান সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, উপজেলা প্রশাসনের আয়োজনে, পৌরসভার সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ব্যবসায়ী বৃন্দ ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি পরিবারকে নিজ বাড়ি সহ বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এছাড়াও মাদক সন্ত্রাস বন্ধ করতে হবে, খেলাধুলায় মনোননিবেশ হতে হবে।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক দূর করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা প্রাণিসম্পদ ডাঃ হাসান আলী, প্রকৌশলী মোবারক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা,
উপজেলা বিএনপির সভাপতি, আগামী পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামাত ইসলামের সেক্রেটারি গোলাম রব্বানী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন সহ যুবদল, ছাত্রদল, সহ ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।