1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ। ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ। ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণ প্রধান আসামি সুজন গ্রেফতার। হরমুজ প্রণালিতে প্রতিদিন ১৫টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করল ইরান। দুপুরের মধ্যে চার জেলায় কালবৈশাখীর আশঙ্কা হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। হবিগঞ্জে সড়কে গাড়ি থেকে চাঁ’দাবাজির সময় ৩ জনকে আ’টক করেছে সে’নাবাহি’নী। দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়।

বিজিবি’র সফল অভিযানে রাজশাহী’র সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১০ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৫০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, চারঘাট থানাধীন রাওথা নামক এলাকা দিয়ে ভারতীয় মাদকদ্রব্যের একটি চালান পাচার হবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা নামক এলাকায় ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকাটি থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে *৩০০ বোতল ভারতীয় ESKUF সিরাপ* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ও মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD