1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

স্টাফ ররিপোর্টার: মোঃ মিজানুর রহমান:

রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিকদের সংগঠন কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে “রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন) ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির সিনিয়র রিপোর্টার মো. আল আমিন খান। তিনি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি, সংবাদমান উন্নয়ন এবং আধুনিক রিপোর্টিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অল ওভার রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক, দৈনিক সময়ের আলোর সেলিম মাহমুদ, দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক এবং দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মাতৃকণ্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান এবং দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি ও টাইমস অব রাজবাড়ীর পরিচালক মো. এনামুল মন্ডলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষককে শুভেচ্ছা স্মারক এবং প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD