1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। হবিগঞ্জে সড়কে গাড়ি থেকে চাঁ’দাবাজির সময় ৩ জনকে আ’টক করেছে সে’নাবাহি’নী। দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়। রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।  নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ। নড়াইলে লোহাগড়ায় টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ নববর্ষ উপলক্ষে মনোহরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।      গণপরিবহনে শৃঙ্খলা আনতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বিকল্প নেই

রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

 

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈসা ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন।

 

বক্তব্য প্রদানকালে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আইসিসিআর-এর দীর্ঘ পথচলা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে আইসিসিআর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা বন্ধুপ্রতিম এই দুই রাষ্ট্রের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

 

উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের তৎকালীন মৌলানা আবুল কালাম আজাদ আইসিসিআর প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতি তুলে ধরাসহ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে কাজ করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD