1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। হবিগঞ্জে সড়কে গাড়ি থেকে চাঁ’দাবাজির সময় ৩ জনকে আ’টক করেছে সে’নাবাহি’নী। দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়। রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।  নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ। নড়াইলে লোহাগড়ায় টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ নববর্ষ উপলক্ষে মনোহরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।      গণপরিবহনে শৃঙ্খলা আনতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বিকল্প নেই

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। সাঈদ খাতিবজাদেহ বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে, এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।

এই অঞ্চলে যেকোনো শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। একই অবস্থান জানিয়েছে ইরানও।

 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন যুদ্ধবিরতির অংশ নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।

 

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

 

সূত্র: আল–জাজিরা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD