1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণপরিবহনে শৃঙ্খলা আনতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বিকল্প নেই ধামইরহাটে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে এসিল্যান্ডের নিরলস তদারকি।       যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের তেল শোধনাগারে হামলা। নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি।           ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএএসিপি রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব: অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও লুটপাটের অভিযোগ।              

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএএসিপি

  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন এনএএসিপি।

১৯০৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল সংগঠনটি।ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।’ তিনি আরও যোগ করেন যে, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।

 

ডেরিক জনসন বলেন, ‘যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা-প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে অফিস থেকে (ক্ষমতা থেকে) সরিয়ে দিতে হবে।’

প্রসঙ্গত, ২৫তম সংশোধনী বলতে এনএএসিপি মূলত মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর কথা বলেছে। এই আইন অনুযায়ী, যদি মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মনে করেন যে প্রেসিডেন্ট দেশ চালাতে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে তাঁরা তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD