1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণপরিবহনে শৃঙ্খলা আনতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বিকল্প নেই ধামইরহাটে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে এসিল্যান্ডের নিরলস তদারকি।       যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের তেল শোধনাগারে হামলা। নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি।           ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএএসিপি রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব: অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও লুটপাটের অভিযোগ।              

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।  

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা, কর্ণহার, গোয়েন্দা শাখা (ডিবি) এবং মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার শুভিপাড়া গ্রামের মৃত আ: আলীমের ছেলে মো: বেলায়েত আলী (৬০); কর্ণহার থানার কবিরাজপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো: মোংলা (৪০); মতিহার থানার সাতবাড়িয়া (মিজানের মোড়) গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২) এবং একই থানার খোঁজাপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে মো: রোকন আলী (২০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গতকাল ৬ এপ্রিল রাত আনুমানিক ১০ টার দিকে পবা থানার বড়গাছি ইউনিয়নের শুভিপাড়া গ্রামের বেলায়েতের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়। গত ৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে কর্ণহার থানার কবিরাজপাড়া এলাকা থেকে মোংলাকে আটক করা হয়। অন্যদিকে গতকাল ৬ এপ্রিল দুপুর আনুমানিক ১ টায় মতিহার থানার সাতবাড়িয়া মিজানের মোড় এলাকা থেকে কমেলাকে এবং একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে একই থানার খোঁজাপুর গ্রামে রোকনের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা  এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩শ টাকা জব্দ করা  হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি কমেলার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৯ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD