
রাজশাহী ব্যুরোঃ
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন পিরোজপুর পদ্মা নদীর চর নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা হতে *৪২ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়া হয়েছে।
একই দিনে রাত্রি আনুমানিক ২৩৫০ ঘটিকায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন জাহাজ ঘাট নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ১৯৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও অদ্য ০৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৪৫ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন কান্দিপাড়া এলাকার নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে আম বাগানের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পলিথিনের ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ৩১৫ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
একই রাত আনুমানিক ০০৫০ ঘটিকায় মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানাধীন আইবাদ চর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা মাকদদ্রব্য পদ্মার চড়ের ঝাউ বনের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পদ্মার চড়ে তল্লাশী করে একটি বস্তা পায় এবং বস্তাটি খুললে তার মধ্য থেকে ১৪ বোতল ভারতীয় Broncof-C সিরাপ এবং ২৫ বোতল Escuf সিরাপ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য রাজপাড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও রাত আনুমানিক ০৪২০ ঘটিকায় বেলপুকুর চেকপোস্ট বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর হতে রাজশাহী শহরগামী প্রধান সড়কে স্থায়ী চেকপোষ্ট তল্লাসী কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিজিবি’র আভিযানিক দল একটি ইজি বাইক তল্লাশী করার সময়, চেকপোষ্ট হতে কিছুটা দূরে একটি সিএনজি দিক পরিবর্তন করার সময় তার নিকট রক্ষিত একটি ব্যাগ রাস্তার পার্শ্বে ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৯৮ পিস ইয়াবা ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বেলপুকুর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।