1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণপরিবহনে শৃঙ্খলা আনতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বিকল্প নেই ধামইরহাটে কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে এসিল্যান্ডের নিরলস তদারকি।       যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের তেল শোধনাগারে হামলা। নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি।           ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএএসিপি রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব: অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও লুটপাটের অভিযোগ।              

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।       

  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, রাজপাড়া, শাহমখদুম, পবা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মো: আলমগীর হোসেন (৪০); রাজশাহী জেলার তানোর থানার কাশেম বাজার (বর্তমানে রাজপাড়া থানার বাকির মোড়ে বসবাসরত) গ্রামের মো: কুতুব আলীর ছেলে মো: মনিরুল ইসলাম নিশি (২৮); এয়ারপোর্ট থানার বায়া (দক্ষিণপাড়া) গ্রামের মো: এলহাজ আলীর ছেলে মো: সালাউদ্দিন (২৯); একই থানা এলাকার মো: সাজেম আলীর ছেলে আব্দুল্লাহ আলী (২৬); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের মো: মামুন আলীর ছেলে মো: শামীম আহম্মেদ (৩৪); কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো: দুলাল সরকারের ছেলে মো: সানাহা সরকার (১৯) এবং একই থানার নওদাপাড়া পূর্বপাড়া গ্রামের মো: আমরুল আলীর ছেলে মো: শাহিন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

 

 

গত ৩ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়। পরদিন ৪ এপ্রিল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। যার মধ্যে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে সালাউদ্দিন ও আব্দুল্লাহকে এবং রাত আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে মনিরুলকে আটক করা হয়। অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে পবা থানার হাটরামচন্দ্রপুর-ঘোলহাড়িয়া এলাকা থেকে শামীমকে আটক করা হয়। এছাড়া রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকা থেকে সানাহা এবং একই সময় একই থানার নওদাপাড়া পূর্বপাড়া এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD