1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিকল্প জ্বালানি উৎসে সাড়া অনেক, তবে বিলম্বের শঙ্কা শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক।    রাজশাহীতে বিশেষ কল্যাণসভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল। ইরান যুদ্ধ যেভাবে শেষ হতে পারে কাতারের পররাষ্ট্রবিষয়ক গবেষকের কলাম ভোলা সদর হাসপাতালে চিকিৎসা পেতে দালালই ভরসা! হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী’: মিজানুর রহমান মিনু।   কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন। জমিসংক্রান্ত বিরোধে প্রবাসীর পরিবারের উপর হামলা বাড়িঘর ভাংচুর। সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত। রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ মিজানুর রহমানঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব মোল্লা (লালন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুজ্জামান বিপ্লব।
সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নবনির্বাচিত সভাপতি মো. আবু তালেব মোল্লা (লালন) বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করব।”

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: মো. ফজলুল হক; সহ-সভাপতি: মোকলেসুর রহমান, সেলিম মাহমুদ, মো. শহিদুল হক ও ইমরান হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক: আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা); সহ-সাধারণ সম্পাদক: রাকিবুল হাসান; সাংগঠনিক সম্পাদক: আদম আলী; সহ সাংগঠনিক সম্পাদক: মোঃমিজানুর রহমান; দপ্তর সম্পাদক: আনোয়ারুল ইসলাম (আনোয়ার); কোষাধ্যক্ষ: বোরহান উদ্দিন বিপ্লব; প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. কবির হোসেন; সাহিত্যবিষয়ক সম্পাদক: শহিদুল ইসলাম (দুল); ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: সেলিম; মহিলা বিষয়ক সম্পাদক: সাহিদা পারভীন; ধর্মীয় সম্পাদক: আবু সাঈদ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—রাশেদুল হক রুমি, আশিক হাসান, এনামুল হক, জুয়েল রানা, শহিদুল ইসলাম (শফি), বিপ্লব, মো. আসাদুজ্জামান (কুটি) ও মো. হামজা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটির মাধ্যমে কালুখালী প্রেসক্লাব আরও সক্রিয়, গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD