1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জমিসংক্রান্ত বিরোধে প্রবাসীর পরিবারের উপর হামলা বাড়িঘর ভাংচুর।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার(২৭ ই মার্চ) সকালে উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে প্রবাসী শাহ আলম সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরিবারের ২ সদস্য আহত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভুগী পরিবার সূত্রে জানা যায়,শাহ আলম সোহাগ(৩৭) সজ্জন ব্যক্তি ও সমাজসেবক
দীর্ঘদিন ধরে খরিদ সূত্রে ক্রয় করা জমি নিয়ে পার্শ্ববর্তী মমিন গংদের সাথে বিরোধ ছিলো।

৫ ই আগস্ট পরবর্তী কয়েক দফায় মমিন গং সেই জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে শুক্রবার বিকেলে দলবল নিয়ে সোহাগের বাড়িতে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও তার মা ও ভাই সাইফুল কে পিটিয়ে আহত করে।

আহত সাইফুল বলেন আমাদের খরিদ করা জমি মমিন দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা করে, আজ বিকেলে দলবল নিয়ে হামলা করে বাধা দিতে গেলে আমাদের পিটিয়ে আহত করে আমরা এর সুস্থ বিচার চাই।

অভিযুক্ত মমিন বলেন, এ-ই জমি আমাদের, তারা ভূয়া দলিল ও বিগতদিনে ক্ষমতার অপব্যবহার করে ঐই জমি তারা দখলে নেয়। কয়েকবার কাগজ পত্র নিয়ে বসতে বলেছি বসে নাই তাই আমাদের জমি আমরা বুঝে নিয়েছি।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন,উক্ত ঘটনা লোক মুখে শুনেছি এ বিষয়ে আমি তেমন কিছু জানি না।উভয় পক্ষ সমাধানের জন্য আসলে সমাধান করা চেষ্টা করবো।

এই বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন উক্ত বিষয়ে কেউ লিখিত অভিযোগ করে নাই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD