1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামে সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাব ও নগরকান্দা থানা পুলিশ। বুধবার (১১ মার্চ ২০২৬) রাতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী মো. আব্দুল্লাহ, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, তার পিতা সিদ্দিকুর রহমান। প্রায় দেড় মাস আগে দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নেয়। পরিবারের সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা শুরু করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

স্থানীয় ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে বুধবার রাতে র‌্যাব ও নগরকান্দা থানা পুলিশের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. মেহেদী হাসান (২০), সুতারকান্দা
২. সম্রাট হোসেন (২৪), সুতারকান্দা
৩. মোহাম্মদ রেজাউল (৪৬), দক্ষিণকান্দী
৪. নিলয় সরকার (২৬), মধ্যপাড়া, ভাঙ্গা
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

নগরকান্দা থানা পুলিশের এক সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয়রা চুরি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD