1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার :মোঃ মিজানুর রহমানঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি, পাংশা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পাংশা উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি, পাংশা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াস হোসাইন।
পাংশা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রনি কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের পাংশা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসু শেখ, আইন সম্পাদক মোঃ হাসানুর রহমান, ধর্মীয় সম্পাদক মোঃ লিটন হোসাইন ও প্রচার সম্পাদক পল্লব কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD