1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

পাঁচবিবিতে অকাল বৃষ্টিতে ক্ষীরাসহ ফসলের ব্যাপক ক্ষতি।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে ক্ষীরাসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে মুষলধারে বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার খেতগুলোতে পানি জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

 

উপজেলার উচনা, ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পারইল ও নন্দাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে ক্ষীরা ও পেঁয়াজ খেতে হাঁটু সমান পানি জমেছে। এছাড়া অনেক স্থানে ভুট্টা, সরিষা ও গম গাছ মাটিতে নুয়ে পড়েছে। কৃষকরা খেত থেকে পানি সরাতে সেচ পাম্প ও নালা তৈরির চেষ্টা করছেন।

 

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এখন ক্ষীরার ভরা মৌসুম। ফসল বিক্রি করে ঈদের কেনাকাটার স্বপ্ন দেখছিলেন তারা। ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, ১৫ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে ক্ষীরা চাষ করেছিলাম। আজই তোলার কথা ছিল। কিন্তু সকালে গিয়ে দেখি হাঁটু পানি। আমার সব স্বপ্ন শেষ।

 

একই গ্রামের আব্দুর রশিদ জানান, তার দুই বিঘা জমির গম নুয়ে পড়েছে। আর পেঁয়াজ চাষি নূরুল ইসলাম বলেন, তার খেতে পানি জমে থাকায় পেঁয়াজ পচে যাওয়ার উপক্রম হয়েছে।

 

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, যেসব জমিতে পানি জমেছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পানি যত দ্রুত নামবে, ফসলের ক্ষতি তত কম হওয়ার সম্ভাবনা থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD