1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ৩০৫ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার।

  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী জেলার চারঘাট থানাধীন নাওদাড়া (মুক্তারপুর) গ্রামস্থ আখ সেন্টারের সম্মুখ হতে বিকাল ০৩.৪০ ঘটিকায় দুইজন মাদককারবারিকে ৩০৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম যথাক্রমে ১। মোঃ শাকিল (৩১), ২। মোঃ রাজু আহম্মেদ মিন্টু (৪২)। মোঃ শাকিল রাজশাহী জেলার চারঘাট থানার ঝিকড়া (জোয়ার্দ্দারপাড়া) গ্রামের মোঃ মাজদুল হক জোয়ার্দ্দারের পুত্র এবং মোঃ রাজু আহম্মেদ মিন্টু রাজশাহী জেলার চারঘাট থানার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিঃ)/মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ গত ১০ মার্চ ২০২৬ খ্রি. বিকাল ০৩.২০ ঘটিকায় চারঘাট থানাধীন ক্ষুদির বটতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন নাওদাড়া (মুক্তারপুর) গ্রামস্থ আখ সেন্টারের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিঃ)/মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ গত ১০ মার্চ ২০২৬ খ্রি. বিকাল ০৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৩.৪০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ শাকিল ও মোঃ রাজু আহম্মেদ মিন্টু’দ্বয়ের দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট ও লুঙ্গির ডান কোচর হতে দুইটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ৩০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।

 

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD