
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী নগর রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাবেক মেয়র -এর নাম। নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দিনে (রাসিক)-এর মেয়র হিসেবে অনেকেই তাকে সবচেয়ে গ্রহণযোগ্য ও অভিজ্ঞ নেতা হিসেবে দেখছেন। তাদের ভাষ্য—জনতার দৃষ্টিতে বুলবুলের কোনো বিকল্প এখনো দৃশ্যমান নয়।
নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ নাগরিকদের মধ্যে চালানো অনানুষ্ঠানিক মতামত সংগ্রহে দেখা গেছে, সাবেক এই মেয়রের সময়ে নগরীর উন্নয়ন, নাগরিক সেবা এবং মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ অনেকের মনে ইতিবাচক ছাপ ফেলেছে। ফলে আবারও তাকে মেয়রের আসনে দেখতে চান এমন মানুষের সংখ্যা কম নয় বলে দাবি করছেন তার সমর্থকরা।
সাহেববাজার, নিউমার্কেট, শিরোইল, রানিবাজার , সাগরপাড়া , উপশহর, কাজলা ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় কথা হয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে। তাদের অনেকেই বলেন, বুলবুল মেয়র থাকাকালে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল সহজ ও আন্তরিক। নগরীর নানা সমস্যায় তিনি দ্রুত সাড়া দিতেন বলেও মন্তব্য করেন তারা।
নগরীর সাহেববাজার এলাকার ব্যবসায়ী আলম বলেন, “আমরা দেখেছি বুলবুল ভাই মানুষের পাশে ছিলেন। তিনি মেয়র থাকাকালে নাগরিক সমস্যার কথা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। তাই সামনে নির্বাচন হলে তাকে আবারও মেয়র হিসেবে দেখতে চাই।”
রুয়েটের একজন শিক্ষার্থী সাফায়াত বলেন, “রাজশাহীতে অভিজ্ঞ নেতৃত্ব দরকার। বুলবুলের প্রশাসনিক অভিজ্ঞতা আছে এবং তিনি নগর রাজনীতির একজন পরিচিত মুখ। সে কারণে অনেক তরুণও তাকে ইতিবাচকভাবে দেখছে।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, রাজশাহীর রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে -এর একটি শক্ত সামাজিক ও রাজনৈতিক ভিত্তি রয়েছে। দলীয় রাজনীতি ছাড়াও ব্যক্তিগত জনপ্রিয়তার একটি ক্ষেত্র তিনি তৈরি করতে পেরেছেন বলেও মত তাদের।
সমর্থকদের দাবি, নগরীর উন্নয়ন, সুশাসন এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ—এই তিন কারণে বুলবুলের প্রতি এখনো আস্থা রয়েছে অনেক নাগরিকের। তাদের মতে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে জনগণের রায়ে তিনি আবারও নগরবাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন।
তবে নির্বাচন সামনে রেখে চূড়ান্ত পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ, দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচনী সমীকরণের ওপর। তবুও নগর রাজনীতির মাঠে এখনই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি সাবেক এই মেয়রের।
এদিকে সম্ভাব্য নির্বাচন ঘিরে নগরজুড়ে রাজনৈতিক আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, রাজশাহীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় তাদের দৃষ্টিতে সাবেক মেয়র বুলবুলই হতে পারেন আগামী দিনের সবচেয়ে শক্তিশালী মেয়র প্রার্থী।