1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক। হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন। শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ । তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফৌজিয়া আবিদা জেসি। বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহনপুরের আলাউদ্দিন’র ঘাতককে গ্রেফতারে রাজশাহী নগর জামায়াতের সাত দিন’র অল্টিমেটাম। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চক্রান্ত নিয়ে উদ্বেগ। বালিয়াকান্দির জামালপুর বাজারে মোবাইল কোর্টে দুই দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা।

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ ২০২৬) রাত প্রায় ১০টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারী মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩ এমপি থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন বীরগ্রাম বড়মোল্লা পাড়া ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এসময় ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবু রাইহান (৩৭) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত আবু রাইহান ধামইরহাট উপজেলার বীরগ্রাম এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD