1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রাসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফাউজিয়া আবিদা জেসি।   

  • প্রকাশিতঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবিকা ও আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাউজিয়া আবিদা জেসি।

তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠিত আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

ফাউজিয়া আবিদা জেসি জানান, এলাকার মানুষের উৎসাহ ও সমর্থনের ভিত্তিতেই তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচিত হলে তিনি নারী উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

স্থানীয় সচেতন মহল মনে করেন, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থাকায় নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশন রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD