1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস।

  • প্রকাশিতঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

কনফিডেন্স কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থী ও সিনিয়র শিক্ষিকা অন্না রুহি দাস সদ্য হবিগঞ্জ সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছেন। তার এই সাফল্যে পরিবার ও কনফিডেন্স কোচিং সেন্টার পরিবারে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি বিরাজ করছে।

তার এই অর্জনের স্বীকৃতি স্বরূপ শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমেদ নাজু, সিনিয়র শিক্ষক মিহাদ হাসান এবং শিক্ষার্থীর সম্মানিত পিতা সুদিন রবি দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের বিষয় নয়; এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও দীর্ঘ সাধনার ফল। একজন শিক্ষার্থী যখন নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রাখে, তখন সেই কৃতিত্বকে সম্মাননা দিয়ে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তারা আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শুধু একটি পুরস্কার নয়, বরং এটি তাদের মেধা ও পরিশ্রমের প্রতি সমাজের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা জোগায় এবং অন্য শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি অন্না রুহি দাসের পাশাপাশি তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্যও ছিল এক গর্বের ও আনন্দঘন মুহূর্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD