
স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ
গাজীপুরে জমি জবর দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বাংলাদেশ সমাচারের সাংবাদিক মনজুর আলম সরকার। গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের বাসন এলাকায়
জমি জবর দখলকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার ও বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার সন্ত্রাসী হামলার শিকার হোন। সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার ভয়ংকর মাদক সম্রাট মোঃ শামীম এবং তার সহযোগী মোঃ দেলোয়ার ও মোঃ হামিদ-এর বিরুদ্ধে বাসন মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মনজুর আলম সরকারের শ্বশুর বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল কুখ্যাত মাদক সম্রাট শামীম, দেলোয়ার ও হামিদের সাথে। অভিযোগে
বলা হয়, অভিযুক্তরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুখ্যাত সন্ত্রাস শামীম এর নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায়
পূর্বেও বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল, স্থানীয় সূত্র মোতাবেক জানাযায়,
বিরুদ্ধে দ্রুত জানান।
এই মোঃ শামীমের বিরুদ্ধে গাজীপুর আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে এবং কক্সবাজার টেকনাফে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ আটক হয়েছিল। বর্তমানে সেই মামলায় সে জামিনে রয়েছে। অপরদিকে দেলোয়ার হোসেন বাসন মহল্লার কুখ্যাত ইয়াবা মাদক সেবি বলে জানা গেছে। সাংবাদিক মনজুর সরকারের উপর আরেক হামলাকারী মোহাম্মদ হামিদ ভূমি সংক্রান্ত জালিয়াত হিসেবে খ্যাতি রয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি তার শ্বশুরবাড়ির স্ত্রীর নামে থাকা জমির সীমানা পিলার তুলে ফেলার ঘটনা জানতে পারেন।
এবং একপর্যায়ে অতর্কিতভাবে তার উপর সঙ্গবদ্ধভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে সাংবাদিক মনজুর আলম সরকার গুরুতর আহত হন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তী সময়ে তিনি বাসন থানায় একটি লিখিত তিনি সরেজমিনে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাকে বাঁধা দেয় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাসন থানা সূত্র জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিক মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।