1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা। সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ। রাজশাহী নগরের বিষাক্ত বর্জ্যে নদী-বিল ধ্বংস: জনস্বাস্থ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি।   জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা,সন্দেহের তীর স্ত্রীর পরকিয়া। বিদ্যালয়ের মাঠে মার্কেট নির্মাণ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। প্রিয় জন্মভূমি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসনাহেনা হীরা। চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার। শেরপুরে নন্দীর বাজারে অভিযান: ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার ‎। রাজশাহীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ।   

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা।

  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে।

রবিবার (১ মার্চ) বেলা এগারোটার সময় ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের টিএন্ডটি নিজ কার্যালয়ের হলরুমে এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ধামইরহাটের স্হানীয় গণমাধ্যম কর্ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন মানুষের সেবায় সমাজের প্রতিটি সেক্টরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে করে উপকৃত হচ্ছেন এলাকার প্রান্তিক পর্যায়ের নানা পেশা এবং শ্রেণির মানুষ।

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদন, মায়েদের গর্ভকালীন স্বাস্থ্য সেবা,শিশুদের ভবিষ্যতে সঞ্চয়মুখী,শিক্ষাক্ষেত্রে শিশুঝরেপড়া সহ নানা বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরো সমস্যা নিরসনে দিকনির্দশনামুলক সহযোগিতা কামনা করেন।

 

উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন জানায়, গত ২০২৫ সালে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠন ও শিশুদের নিরাপত্তা নিয়ে চাইল্ড ফোরাম, শিশু ফোরাম নিরলসভাবে কাজ করেছে। এছাড়াও উপজেলায় ১৮ হাজার গাছ রোপনসহ প্রান্তিক কৃষকদের নিয়ে উঠান বৈঠক এবং শিক্ষার্থীদের স্কুল গামী করাসহ সমাজে নানান ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে জীবন যুদ্ধে জয়ী চারজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্ম পরিকল্পনা চলমান রয়েছে।

 

এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ২০২৫ সালের সাফল্যের কথা বলতে গেলে আমি বলবো আমরা গত বছর প্রায় ৩৫০০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরন,১০১জন কে আমরা ছাগল বিতরণ,২০০জন শিশুকে ইংলিশ ফর লাইফ নিয়ে আসা,১৭জন শিশুকে শিশুশ্রম থেকে অব্যাহতি দিয়ে পড়াশুনায় ফিরে আনা এবং তাদের পরিবারকে এককালীন ১০০০০/-টাকা সাহায্য, ‘সমাজে বেকার এবং সম্ভাবনাময় ১৮ জন যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ, ৩২ জনকে মাসরুম চাষ, ৩২৩ জনকে ১৮ হাজার টাকা দিয়ে ব্যাবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হয়েছে।’
এরপর স্হানীয় সংবাদিকদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে ধামইরহাট কে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ধামইরহাট গড়ার জন্য ধামইরহাট এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ ধামইরহাট ওয়ার্ল্ড ভিশন তাদের ২০২৬ সালের বিশেষ বিশেষ কর্ম পরিকল্পনা তলে ধরেন।উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা গুলো হলো বাল্যবিবাহ রোধ,স্কুল ড্রপ আউট, হেলদি ও ইকোভিলেজ,শিশু কিশোর ও যুবাদের নেতৃত্ব ও দক্ষতা, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ইত্যাদি।

 

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মো, মামুনুর রশীদ সন্তোষ মিত্র , জুনিয়র প্রোগ্রম কর্মকর্তা সারামিতা হালদার, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার লিউনিডাস,সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা
সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD