1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

শেরপুরে নন্দীর বাজারে অভিযান: ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার ‎।

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

‎শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়, নয়াপাড়া এলাকায় বকশীগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. আব্দুর রশিদ (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
‎এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

‎সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD