1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

 

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল-কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার খবরে মনোহরদী ও বেলাব এলাকায় আনন্দের বন্যা বইছে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।ফলে ৮৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি পুনরায় নিজের জনপ্রিয়তার প্রমাণ রাখেন।

দীর্ঘ রাজনৈতিক জীবন,সততা, দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সরদার বকুল এলাকায় একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত।

স্থানীয়দের বিশ্বাস,একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার হাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে এলাকায় শুরু হয়েছে আনন্দ-উৎসব।বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়,মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।খিদিরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেও নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।এক শুভেচ্ছা বার্তায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেতৃবৃন্দকে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মনোহরদী-বেলাবের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর সফল দায়িত্ব পালন ও দেশের মানুষের কল্যাণ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD