1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীতে আইনজীবী’র স্ত্রী সন্তানের উপর হামলা, টাকা ছিনতাই।    

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে অ্যাডভোকেট এস. এম. জোতিউল ইসলামের স্ত্রী উম্মে সালসা ও তাঁর তিন বছরের সন্তানের উপর সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী’র স্ত্রী বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

৮ জানুয়ারী (রোববার) সন্ধ্যা ৬ টার সময় সাহেব বাজার কাপড় পট্টি রঞ্জু বস্ত্রালয়ে কেনাকাটা করার সময় এ হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, আইনজীবী’র স্ত্রী উম্মে সালসা ও তার তিন বছরের সন্তান নিয়ে সাহেব বাজার কাপড় পট্টি রঞ্জু বস্ত্রালয়ে যায়। এ সময় দুজন অজ্ঞাত মহিলা ও একজন পুরুষ তাঁকে ধাক্কা মারে। তিনি ধাক্কা মারার কারণ জানতে চাইলে তারা ওই আইনজীবীর স্ত্রীকে আঘাত করা শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়। সুপরিকল্পিতভাবে ওই তিন অজ্ঞাত ব্যক্তি মারধরের ফাঁকে ব্যাগে থাকা টাকা নিয়ে কেটে পড়েন। দোকানদাররা উক্ত ঘটনা ভিডিও ধারণ করেন ও ওই মহিলাসহ পুরুষকে ওইখান থেকে চলে যেতে সাহায্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আহত আইনজীবী’র স্ত্রী পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে আইনজীবী এস. এম. জোতিউল ইসলাম বলেন, এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই। আমার পরিবারসহ সবার পরিবারের নিরাপত্তা চাই। অভিযোগ করার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে এ চক্রের সদস্যরা হুমকি দিচ্ছে। তারা আমাকে ফাঁসাতে মরিয়া হয়ে কাজ করছে।

অভিযোগের বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD