1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সড়কে ঝরলো তাজা ২টি প্রাণ।

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

 

ধামইরহাট প্রতিনিধি নওগাঁ,:

নওগাঁর ধামইরহাটে গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার রাফি চৌধুরী ও আতিক চৌধুরী নামে দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দূর্ঘটনায় নিহত।
৭ফেব্রুয়ারী (শনিবার) নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত রাফি চৌধুরী (১৭) পিতা হালিম চৌধুরী ও আতিক চৌধুরী (১৫), পিতা আ, মান্নান উভয়ের বাড়ী উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে দুজনে বন্ধুদের সঙ্গে ঘুরতে সাপাহার উপজেলায় যায়। বিকেলে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সাপাহার গোডাউনপাড়ার সামনে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন মারাত্মক ভাবে আহত হয়।

পরে তাদের প্রত্যক্ষদর্শীর সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাফিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন । অপরদিকে উন্নত চিকিৎসার জন্য আতিককে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে পথে সেও মারা যায়।

এলাকাবাসী ও পরিবারের কাছ থেকে জানা যায় নিহত রাফি চৌধুরী সাপাহার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল এবং আতিক চৌধুরী পত্নীতলা উপজেলার মধইল আল ইনসাফ ইসলামী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সন্তানদের হারিয়ে পরিবারটি পাগলপ্রায়।

খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ ফেব্রুয়ারী শনিবার বাদ জোহর নামাজের পরে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাদের লাশ দাফন করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD