1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীর দামকুড়ার পলাশ মেম্বার হত্যার ২ আসামী র‍্যাবের জালে আটক।  

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রাকিব (৪১) এবং মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩১)। তারা এই হত্যা মামলার যথাক্রমে ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে ভিকটিম মোশারফ হোসেন পলাশ মেম্বারের সাথে আসামিদের তর্কবিতর্ক হয়। ঝগড়ার একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৪ জন নামীয় এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের ইন্ট উইং এবং র‍্যাব-৫ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের একটি যৌথ দল নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ ‘র মিডিয়া সেল সুত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD