
রাজশাহী ব্যুরোঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওমরপুর গ্রামের মৃত নুরুলের ছেলে মো: বিকল (৩৮) এবং নওগাঁ জেলার মান্দা থানার ভাতহুন্ডা গ্রামের মো: শফিউল আলমের ছেলে মো: আবু বক্কর সিদ্দিক (৩০) কি গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহানের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।