1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব।                   

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

প্রথমে তিনি মহানগরীর ৫নং ওয়ার্ডের বাড়ি বাড়ি হতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ভেরিপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর কার্যক্রম এবং নগরীর সিটি হাট এলাকাস্থ মেডিকেল টিট্রমেন্ট প্ল্যান্ট ও ভাগার পরিদর্শন করেন ও কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত হন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সচিব (চলতি দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুইদিনের সফরে রাজশাহীতে আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলেভারী প্রজেক্ট ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD