1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা করেছে।
রবিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী প্রচারণা ও পথসভার অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সকাল ১১ টায় নওপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করেন। পরে গোবিন্দপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণ, নতুন নগর ঈদগাহ ময়দান প্রাঙ্গণ, বাওনারা পেঁয়াজ বাজার প্রাঙ্গণ, খালকুলা তোফাজ্জল মেম্বরের বাসভবন প্রাঙ্গণ, রাজধরপুর হাই স্কুল ফুটবল মাঠ, হুলাইল ঈদগাহ ময়দান প্রাঙ্গণে পথসভা ও প্রচারণা করেন। পরে ইসলামপুর ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গণে জনসভা করেন রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ।
এসময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, বিএনপি নেতা অ্যাড. সাজেদুর রহমান ইদ্রিস, ইজাজুল হক মনা, গোলাম মোস্তফা, ছগির হোসেন সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বলেন, আপনারা প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাবেন। যদি কারো ধানের শীষ পছন্দ না হয়, তাহলে যেখানে পছন্দ সেখানে ভোট চাইবেন। দিনে একজনের আর রাতে আরেকজনের এ কাজ করবেন না। আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনের কাজে আত্ননিয়োগ করতে চাই। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আপনারাও ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে এগিয়ে আসুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD