1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ফরিদপুরে ধানক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী জেগে ওঠা একটি চরের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের সবুল্ল্যা শিকদারের ডাঙ্গী এলাকার পদ্মা নদীর চরে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ধানক্ষেতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে নৌপুলিশের কাছে হস্তান্তর করে।
কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর জেগে ওঠা চরের নরম কাদা মাটির ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটির শরীরে একটি জ্যাকেট, কোমরে গামছা ও লুঙ্গি পরিহিত ছিল। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কঙ্কালের পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার সিএন্ডবি ঘাট নৌপুলিশের উপ পরিদর্শক তপন জানান, খবর পেয়ে রবিবার চরভদ্রাসন থানা পুলিশের কাছ থেকে কঙ্কালটি গ্রহণ করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কঙ্কালটি মর্গে পাঠানো হয়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD