1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জাতীয় ও গনভোটকে সফল করতে রাজশাহীতে পিআইবির কর্মশালার সমাপনী।

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

 

জিয়াউল কবীর (স্টাফ রিপোর্টার):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের মতামতের ভিত্তিতে পরিবর্তন ও উন্নয়ন’র বাংলাদেশ গড়তে গনভোটকে সফল করতে রাজশাহীর সাংবাদিকদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। রাজশাহী জেলার মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মিলনায়তনে জেলার ৫০ জন সাংবাদিকের সফল প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক আফিয়া আক্তার তাদের হাতে সনদ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে ভালো ভুমিকা রাখার আহবান জানিয়ে এ প্রশিক্ষণের সমাপনী ঘোষনা করেন। উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সফল করতে সাংবাদিকদের দেশপ্রেমিক ভুমিকা জাতীয় গুরুত্বকে জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে রাজশাহীর সাংবাদিকদের কার্যক্রম, পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের প্রেস ইনস্টিটিউট (পিআইবি)র অধিকর্তা ও
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন উদ্যোগে আয়োজিত জেলার ৯ টি উপজেলার ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করে সনদ গ্রহন করেন।আলোচক ছিলেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, রিসোর্স প্রশিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত,বাসসের ফারুক হোসেন প্রমুখ। প্রশিক্ষণে আগত সাংবাদিকদের আচরণবিধি ও পেশাগত দায়িত্ব গনভোটের উপকারীতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে, সংবাদ পরিবেশন করে তাহলে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ে, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়াও শক্তিশালী হয়।
এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি, মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল সাংবাদিকতা, ভুয়া খবর শনাক্তকরণ ও গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD