1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন।

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

 

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, গাছ কর্তন ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদরাসা সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।

ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ১৫লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি।

‎মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নুর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে আব্দুল আউয়াল কাছে ১৫লাখ টাকা এবং মাহাতাব মন্ডলের স্ত্রীকে আয়া পদে চাকরি দেয়ার নামে ৮লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসায় অনুপস্থিতি ও অনিয়মের কারনে এলাকার ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি দাখির ফরমপূরণেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেন। তারা দুর্নীতিবাজ সুপারের পদত্যাগ দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ হুশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত এই দুর্নীতিবাজ সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD