1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে,আহত ৩।

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

চল্লিশ পীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হিলি বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার কালাই উপজেলার ভিল্লি গ্রামের আলু ব্যবসায়ী রানা হোসেন (৪৫) ও উজ্জ্বল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হিলিমুখী দ্রুতগতির একটি ট্রাক বাইপাস সড়কে চলাচলের সময় ইটবোঝাই একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি বাড়ির সামনে থাকা গাছ ভেঙে ট্রাকটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পাশে থাকা দুই আলু ব্যবসায়ী ও ট্রাকচালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD