1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী  সংগঠন ‘তারুণ্য’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের তথ্যমতে, এসময় সুবিধাবঞ্চিত ১৮০টি পরিবারকে কম্বল, চাদর ও মোজা-এর একটি প্যাকেজ, এবং শিশুদের জন্য হুডি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, তারুণ্যের ২০২৪–২৫ অর্থবছরের সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমানসহ সংগঠনটির বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরাণ, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল প্রমুখ।

শীতবস্ত্র পেয়ে অনুভূতি জানতে চাইলে এক বৃদ্ধা জানান, “এক ছেলে আছে, ভাত দেয় না; খাওয়ারই অনেক কষ্ট হয়ে যায়। শীতের কাপড় কোথায় পাব? এই ছাত্ররা আজ এই চাদর, কম্বল দিয়েছে, এতে আমার অনেক উপকার হয়েছে।”

মন্টু মণ্ডল বলেন, “আমি খুবই গরিব মানুষ। আমি এই ভার্সিটির ভেতর ও আশপাশে অঞ্চলে ভ্যান চালিয়ে খাই। আমার ভিটাবাড়ি কিছুই নাই। আজকে আসছি এখানে সাহায্যের জন্য। এরকম আমাদের পাশে থাকলে আরও ভালো হয়।”

তারুণ্যের বর্তমান সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, “তারুণ্য’র একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কুষ্টিয়া, ঝিনাইদহ, পোড়াদহ, শৈলকূপা ও হরিনারায়ণপুরে ৫ টাকা, ১০ টাকা করে অর্থ সংগ্রহ করে আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির বাস্তবায়ন করেছে। আজ শীতার্তদের মুখে যে হাসি দেখেছি এবং তাদের যে অনুভূতি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তা আমাদের মানবিক কার্যক্রম পরিচালনায় আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আমি মনে করছি।”

সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম বলেন, “আমরা প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিয়ে থাকি। শীতবস্ত্র বিতরণ তারুণ্যের অন্যান্য কার্যক্রমের মধ্যে অন্যতম। আমরা চেষ্টা করেছি প্রান্তিক মানুষদের কাছে এই শীতে উষ্ণ উপহার পৌঁছে দিতে।”

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “তারুণ্যের সদস্যরা নিজেদের পড়ালেখার পাশাপাশি যে উদাত্ত মানবিকতার কাজ করেছে, তা অবশ্যই প্রশংসনীয়।”

উল্লেখ্য, অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত ‘তারুণ্য’ ২০০৯ সাল থেকে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি রক্তদান, ভ্রাম্যমাণ লাইব্রেরি, লিডারশিপ ট্রেনিংসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD