1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের।  

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

 

আতাউর রহমান কাওছার ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি::

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ল্যান প্রকল্পের জন্য মালিকানা যেসব ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর মূল্য কম নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুমির মালিকরা।  গতকাল শনিবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের এই অভিযোগ উত্থাপন করেন তারা।

সংবাদ সম্মেলনে ভূমির মালিকরা জানান, ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজার এলাকায় ভুমির মূল্য অনেক বেশি। কিন্তু মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য এসব জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এবং একাধিক নোটিশও পেয়েছেন তারা। অধিগ্রহণের প্রক্রিয়াধিন এসব ভূমির প্রতি শতক ১লাখ দশ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। যা বাস্তবতার সাথে কোন মিল নেই।

বক্তারা বলেন, গোয়ালাবাজার তাজপুর এলাকায় দোকান কোঠার জায়গার দর আকাশ ছোঁয়া। কোন কোন জায়গা প্রতি শতক ৪০-৫০ লাখ টাকা দর হলেও কেউ বিক্রি করতে আগ্রহী হচ্ছে না। ওসমানীনগর সাবরেজিস্ট্রার অফিসের সর্বশেষ এসএসমেন্ট অনুযায়ি তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজায় প্রতি শতক দোকানভিট ১৮লাখ ৬৫ হাজার , বরায়া মৌজায় ৮লাখ ৭৪ হাজার ৭৭০, গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা মৌজায় ১৮ লাখ টাকা বেশি সর্বনিম্ন মূল্য হিসেবে ধার্য্য রয়েছে। অথচ এসব জায়গা কীভাবে ১লাখ দশ হাজার টাকা হিসেবে মুল্য নির্ধারণ করা হলো সে বিষয়ে অবাক হচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা অধিগ্রহণের প্রক্রিয়াধীন এসব ভূমির সঠিক মূল্য নির্ধারণ করে তা পরিশোধের জন্য ভূমি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সকলের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাজপুর ইউনিয়নের খাসিপাড়া গ্রামের ভূমি মালিক জাহেদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন ভূমি মালিক যুক্তরাষ্ট্র প্রবাসি শাহ খালিছ মিনার, শায়েক আহমদ, জুবায়ের আহমদ, আব্দুস সালাম রশিদি, মো.  আনোয়ার হোসেন, ফারুক জাহাঙ্গীর, জোবায়ের আহমদ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD