1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ফরিদপুরে ভিক্ষুকের ৮০ হাজার টাকা চুরির অভিযোগ মাদক সেবীর বিরুদ্ধে।

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষাবৃত্তি করে জমানো শেষ সম্বল ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে। টাকা লুটের পর ওই বৃদ্ধাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরেরগ্রাম আশ্রয়ণ প্রকল্পে।
ভুক্তভোগী শিরিয়া বেগম (বয়স আনুমানিক ৬০), দীর্ঘদিন ধরে মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে ওই টাকা জমিয়েছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও দারিদ্র্যের কারণে এই টাকাই ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অভিযোগ রয়েছে, এলাকার কয়েকজন মাদকসেবী তাঁর এই সঞ্চয়ের কথা জানতে পেরে কৌশলে ঘরে ঢুকে সব টাকা চুরি করে নিয়ে যায়।
শিরিয়া বেগম জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD