1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে পাঁচবিবিতে নির্বাচনী র‍্যালি।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছে পাঁচবিবি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির মাধ্যমে ভোটারদের সঠিক নিয়মে ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে এ র‍্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, একাডেমি সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, পাঁচবিবি থানার এসআই মো. নুর-ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD