1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচন:আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম হোসেন সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

জিয়াউল কবীর (স্টাফ রিপোর্টার):

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক মানব জমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আবদুল আউয়াল দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এত্র নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫ ডিসেম্বর। এ দিনই নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে নির্বাহী পরিষদের ৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীর মালোপাড়াস্থ আরইউজে কার্যালয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।
বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অপর দুই সদস্য হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো. রজব আলী।ভোট পরিচালনায় বোয়ালিয়া থানা পুলিশ সহযোগীতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD