1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজবাড়ী কালুখালী উপজেলার কালিকাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ মিজানুর রহমানঃ

 

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন কালুখালী ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলামের উদ্যোগে কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা মোতাহার হোসেন সরদারের নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে।”

আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং জিয়া পরিবারের দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, জিয়া পরিষদ কালুখালী উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সরদার শরিফুল ইসলাম সরদার, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল বিশ্বাস, ছাত্রনেতা তানভীর ও ইসারত, কালিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ। এ ছাড়াও উপস্থিতি ছিলেন মো. সিরাজুল ইসলাম খান সিনিয়র সহ-সভাপতি পাংশা পৌর বিএনপি, মো. আলমগীর হোসাইন সভাপতি ৪ নং ওয়ার্ড পাংশা পৌর বিএনপি। সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

 

আয়োজকরা জানান, দেশনেত্রীর আদর্শকে ধারণ করে মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD