1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

বিগত ২০২৪ ও ২০২৫ সালের রাজশাহী সিটি কর্পোরেশনের পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) সকালে নগর ভবন এ্যানেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মের প্রতি ন্যায় নিষ্ঠ ছিলেন। আপনাদের কর্মময় জীবনের সুনামে রাজশাহী সিটি কর্পোরেশন এতো সুনাম অর্জন করেছে। আপনাদেরকে সংবর্ধিত করতে পেরে আজ আমরা গর্বিত। আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এখানে নগরবাসীর প্রত্যাশা অনেক। নগরবাসীর প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা পুরণে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম অটোমেশনে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব আহম্মদ আল মঈন পরাগ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোঃ শাকিল। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাসিকের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত ষ্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ পারভেজ আনোয়ার।

অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

অনুষ্ঠানে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক ও ২ জন কর্মকর্তা-কর্মচারীকে ল্যামগ্রান্ট এর অর্থ প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD