
রাজশাহী ব্যুরোঃ
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী থেকে প্রকাশিত গণধ্বনি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার (সাংবাদিক) মোঃ হুমায়ুন কবির ভায়ের মা মোসাম্মদ তাহিরা আক্তার (৬৫) আজ রাত ৯টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়। সংগঠনের পক্ষ থেকে মরহুমার জন্য সবাইকে দোয়া করার বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমার জানাযার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।