1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মুসলমান অন্যকে আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

পীর ছাহেব ছারছীনাঃ

আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মা.জি.আ.) গতকাল বরিশাল শহরের রুপাতলী দারুল আবরার মডেল কামিল মাদরাসা ও মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে এই কথা বলেন।

পীর ছাহেব কেবলা ভক্ত মুরিদদের উদ্দেশ্যে বলেন- মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বান্দার নৈকট্য লাভের পন্থায় ওসিলা গ্রহণের বিকল্প নেই। বর্তমানে একদল লোক পবিত্র কোরআনে বর্ণিত ওসিলা এর বিষয়টিকে অস্বীকার করছে যা সঠিক আকিদার পরিপন্থী। সঠিক আকিদার অনুসারী হওয়া ছাড়া একজন মুমিনের ঈমানের দাবী পূর্ণতা পায় না। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে অন্যান্য ফরজ ইবাদতের পাশাপাশি জিহাদকেও ফরজ করেছেন। কিন্তু কারো মন গড়া ব্যাখ্যায় জিহাদের বাস্তবায়ন হয় না। একজন মুসলমানের সাথে অন্য মুসলমানের জিহাদ শরীয়ত সমর্থন করে না। পরিভাষা অনুসারে জিহাদ হবে ইসলামী শরীয়তের অনুসরণপূর্বক। মনে রাখতে হবে মুসলমান অন্যকে কখনও আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে।

পীর ছাহেব কেবলা আরো বলেন- সহশিক্ষার বিষাক্ত ছোবলে আজকে মাদ্রাসা শিক্ষাঙ্গন এক ভয়াবহ পরিণামের শিকার হয়েছে। দারুল আবরারের মত কিছু প্রতিষ্ঠান এখনো বিদ্যমান রয়েছে যারা সহশিক্ষা থেকে মুক্ত রয়েছে। শরীয়তের হুকুম পর্দার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় সেখানে প্রকৃত ইসলামের শিক্ষার পরিবর্তে অপসংস্কৃতির বিস্তার ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে বিকল্প শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, মুফতি মাওলানা মোঃ হায়দার হোসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

মাহফিলের শেষে হযরত পীর ছাহেব কেবলা মাদ্রাসা থেকে ফারেগীন হাফেজ ছাত্রদেরকে দস্তারবন্দী ও তাদের অভিভাবকদেরকে পুরস্কার প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব ডা. আমির ফয়সাল বিন মাহবুব (রাকিব), দারুল আবরার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD