1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবিধান বিরোধী কাজে লিপ্ত থাকায়  জয়পুরহাট প্রেসক্লাব হতে ৬জন কে বহিস্কার  

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

জয়পুরহাট প্রেসক্লাবের সংবিধান বিরোধী কাজে লিপ্ত থাকায় ও সংগঠন বিরোধী কাজ করায় জয়পুরহাট প্রেসক্লাবের ৬জন সাংবাদিক কে বহিস্কার করা হয়েছে।  শনিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে এক জরুরি সভায় প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবে বহিস্কার ঘোষনা দেন। ঘোষনা অনুযায়ী জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এটিএন বাংলা, এটিএন নিউজের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি দৈনিক সংগ্রাম ও সাতমাথা প্রতিনিধি মাশরেকুল আলম, দেশ টিভি

প্রতিনিধি রেজাউল করিম রেজা, আরটিভি প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সম্পাদক  সময় টিভি প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ, আই নিউজ বিডি প্রতিনিধি আবু রায়হান কে প্রেসক্লাবের সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে তাদের সাথে প্রেসক্লাব বিষয়ে সকল প্রকার যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হল। সভাপতি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের সংবিধান বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় এবং  প্রেসক্লাবের তথ্য ফরম পুরুন ও সদস্য পদ হালনাগাদের জন্য তথ্য প্রদান সেইসাথে কর্মরত মিডিয়ার আইডি কার্ড  ও নিয়োগপত্র না দেয়ায় সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক কে সংবিধানের ৫এর (ছ), (জ) ও (ঞ) ধারা মোতাবেক বহিস্কার করা হয় পরবর্তীতে সে ক্ষিপ্ত হয়ে কয়েকজন বিপথগামী সাংবাদিকদের সাথে নিয়ে ষড়যন্ত্র করে শনিবার দুপুরে প্রেসক্লাবে সহ-সভাপতি মাশরেককুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি ও ৩ নং যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ কে ভারপ্রাপ্ত সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। যে সভায় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের কাউকেই জানানো হয়নি। অবৈধভাবে গঠন করা কমিটি বাতিল করা হল সেই সাথে সংগঠন বিরোধী কার্যক্রম লিপ্ত থাকার দায়ে প্রেসক্লাবের সংবিধান এর ৫এর (ছ),(জ)  ও (ঞ) ধারা মোতাবেক প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ এবং সদস্য আবু রায়হান কে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে তাদের সাথে প্রেসক্লাব বিষয়ে কোন যোগাযোগ বা লেনদেন না করার বিষয়ে অনুরোধ করা হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ- সভাপতি মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক শামীম কাদির, মোমেন মুনিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD