1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মন্টু সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পৌনে দশটার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ভালকি রেল সেতু এলাকার পশ্চিম পাশের মাঠে বাবাকে ভাত দিতে যান মন্টু সরদার। বাবাকে ভাত দিয়ে ফেরার পথে ভালকি রেল সেতু পার হয়ে বাড়ি ফেরার সময় সেতুর উপরে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রেল লাইন থেকে পাশে ছিটকে পড়েন ওই যুবক। মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রেললাইন থেকে তুলে বাড়ি নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ঘটনার সময় আমি লাইনের কিছুটা দূরে বসে ভাত খাচ্ছিলাম। ছেলেটি বাবাকে ভাত দিয়ে ফিরে যাওয়ার সময় রেল ব্রিজের উপরে উঠলে ট্রেন দেখে তাকে আমরা ডাকাডাকি করি।  কিন্তু সে কানে শুনতে পায়নি। ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।

সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD