1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ১০ জানুয়ারী থেকে শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী উরস শরীফ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

শিমুল তালুকদার, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আগামী ১০ জানুয়ারী(শনিবার)-২০২৬খৃস্টাব্দ(১০,১১,১২,ও ১৩ জানুয়ারী)   (২৬,২৭, ২৮ও ২৯ পৌষ) ১৪৩২ বঙ্গাব্দ থেকে শুরু হচ্ছে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ) কেবলাজান হুজুরের  ৪ দিন ব্যাপী মহা পবিত্র উরস শরীফ।

বুধবার(২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের  গদিনশীন আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেব  জাকেরান আশেকান ও ভক্তবৃন্দের উপস্থিতিতে উরস শরীফের তারিখ ঘোষনা করেন। এ সময় উপস্থিত জাকেরান আশেকানদের আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।

উল্লেখ্য বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী(কুঃছেঃ আঃ) বাংলা ১৩৫৪ সাল থেকে উপজেলার আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বাৎসরিক  উরস শরীফ উদযাপন  করে আসছেন।

মহা পবিত্র উরস শরীফে প্রতিবছর দেশ বিদেশের  লক্ষ লক্ষ জাকেরান আশেকান ও ভক্তবৃন্দের  উপস্থিতি ঘটে। ইতিমধ্যেই দরবার শরীফের বিভিন্ন গ্রুপে উরস শরীফের প্রস্তুতির কাজ চলমান রয়েছে। ৪ দিন ব্যাপী উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সংগে   নফল ইবাদত বন্দেগী, কোরান তেলোওয়াত,মোরাকাবা, মোশাহেদা,জেকের আসকার ও  তরিকতের ওজিফা কালাম পাঠে  মত্ত থাকেন জাকেরান আশেকান ও মুমিন মোসলমানেরা। এছাড়া রাত দিন ব্যাপী রাসুলে পাক (সাঃ) ও অলী আউলিয়াদের আদর্শ নিয়ে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়।

উরস শরীফের তারিখ ঘোষনা কালে আলহাজ্ব হজরত খাজা মাহফুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেব বলেন, বিশ্বব্যাপী ঘনায়মান মানবিক সংকটের প্রেক্ষাপটে বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর (কুঃছেঃ আঃ) এবারের উরস শরীফ অনেক গুরুত্ববহ। আল্লাহতায়ালার মহানেয়ামতে পরিপুর্ন এই মিলন মেলায় শান্তি, ঐক্য,ও ভ্রাতৃত্বের মর্মবানী ছড়াবে।

হিংসা, হানাহানি, দ্বন্দ সংঘাতের বিপরীতে শুভ জ্ঞান,শুভ বুদ্ধি ও শুভ চেতনাকে জাগ্রত করে সকলকে শান্তির ছায়াতলে সমবেত হওয়ার পথ দেখাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD