1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির উদ্দিন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদানের কার্যক্রম মূল্যায়নে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কবির উদ্দিন। গত সোমবার রাজধানীর ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স বিবেচনায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

এসময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১’ এবং ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একইসঙ্গে জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের হালনাগাদ ডেটা উন্মুক্তকরণের ঘোষণাও দেওয়া হয়। ভূমি সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD