1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সেনবাগে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ ইসমাইল হোসেন ( নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) গভীর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলেন—(১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি; পেশায় সিএনজি চালক। তিনি ইয়াবা পরিবহনে জড়িত বলে জানা গেছে।(2) মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর, ৪ নং কাদরা ইউপি।(3) জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি।

অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজন পলাতক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সেনবাগ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD