
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২০ নভেম্বর ২০২৫ তারিখ কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ৫নং ওয়ার্ডের দেড়িপাড়া গ্রামবাসী মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। আর এই আন্দোলনের কেন্দ্র বিন্দুতে আছে সমাজের একঝাঁক মেধাবী তরুণ। যাদের নিরলস প্রচেষ্টার ফলে গড়ে তুলেছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন মূলক সংগঠন। এই সিডিপির মেধাবী তরুণেরা গ্রামবাসীকে একত্রিত করে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। গ্রামবাসীর আলোচনা সভায় সামছুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে প্রদানে আব্দুল মান্নান বলেন আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মাদকাসক্ত নির্মূল করবো ইনশাআল্লাহ। সাবেক মেম্বার মামুনুর রহমান বলেন যারা এই মাদক বিক্রয় করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক ভাবে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূল করতে হবে। প্রয়োজনে প্রতিটি মহল্লায় যে যেখানে মাদক সেবন করবে তাকে দেখা মাত্রই গণপিটুনি দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আশরাফুল বলেন যে সব ছেলেরা মাদক সেবন করেন তাদেরকে ধরে এনে প্রথমে বাজারের উপর গাছের সাথে বেধে পরিবারের লোকজন দিয়েই বেধড়ক পিটুনি দিলে ঠিক হয়ে যাবে। গণী মন্ডল বলেন মাদকাসক্ত সে যারই সন্তান হোক না কেন সবাই মিলে একসাথে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সামাজিক ভাবে যা যা করণীয় আমরা তাই করবো। ইবি থানার এস আই অনিক বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এই সিডিপির নেতৃত্বে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছেন এটা আমি আমার চাকরি জীবনে দেখি নাই। তিনি বলেন মাদক নির্মূল করণে বর্তমান সরকার সব সময় কাজ করে আসছে। এবং আমরা পুলিশ প্রশাসন থেকেও মাদক নির্মূল করতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন মাদকাসক্ত ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর। এটাকে নির্মূল করতে আমরা পুলিশ প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহায়তা করবে ইনশাআল্লাহ। পরিশেষে সমাজ উন্নয়নের বিশেষ ভূমিকা রাখার জন্য এই সিডিপির একঝাঁক তরুণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সভার সভাপতি সামছুল ইসলাম বলেন এই সিডিপি নামক সামাজিক উন্নয়ন মূলক সংগঠন সমাজকে পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবে। এরা নিজেদের অর্থায়নে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দ্বারে দ্বারে যেয়ে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে। এই সিডিপির মেধাবী তরুণেরা রাস্তার দুপাশে বৃক্ষ রোপন কর্মসূচি, ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান, মেধাবী ও গরীব ছাত্র ছাত্রীদের বই, খাতা কলম কেনা, ভর্তি ফিস প্রদান, ফরম ফিলাপের টাকা প্রদান, বাল্যবিবাহ বন্ধ করণ, যৌতুক প্রথা বিলুপ্ত করণ, পাখিদের অভয়ারণ্যে পরিণত করা সহ আরও সামাজিক উন্নয়ন মূলক অনেক কিছু নিয়ে কাজ করছে। আমাদের এই তরুণের আমাদের সমাজের গর্ব, এরা দেশের সম্পদ। তাই আমি গ্রামবাসীর পক্ষ থেকে সিডিপিকে সাধুবাদ জানায়। তিনি সিডিপির তরুণদের সাথে একমত পোষণ করে গ্রামের প্রত্যেক সমাজের সদস্য নিয়ে ৫০ সদস্য বিশিষ্ট একটি মাদক নির্মূল কমিটি গঠন করেন। যাদের কাজ হলো সিডিপিকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক মুক্ত করা। এছাড়াও গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন হাসেম মেম্বার, উসমান ডাক্তার, জয়নাল আবেদীন, মতিয়ার রহমান, তপিবুর রহমান, শহিদ মন্ডল, গোলাম রসুল, লিয়াকত মেম্বার, রিংকু মেম্বার, রিকাব মেম্বার সহ গ্রামের সর্ব স্তরের সর্ব শ্রেণীর সর্ব পেশার লোক উপস্থিত ছিল।
কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম উজ্জামান বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আমাদের গ্রাম হোক একটি আদর্শ গ্রাম। আমরা এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছি। তন্মধ্যে অন্যতম হলো এলাকা থেকে মাদক মুক্ত করা। তাই আজ আমরা এলাকাবাসীকে একত্রিত করছি এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সমাজের সবাই আমাদের সাথে একমত পোষণ করেছে এবং এই মাদক নির্মূল করার জন্য যা যা করার দরকার গ্রামবাসীর তার সব গুলো পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। সিডিপির সেক্রেটারি রাশিদুল ইসলাম বলেন আমরা মাদক মুক্ত সমাজ চাই এবং প্রতিটি পরিবার যেন সুশিক্ষা সুনিশ্চিত হয় সেটা নিয়ে কাজ করছি। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন ফিরোজ খান। তিনি বলেন সিডিপির কঠিন ও দুঃসময়ে সময়ে যারা পাশে ছিলেন তন্মধ্যে- রাশিদুল ইসলাম, রিপন হোসেন, নাজমুল ইসলাম, শামীম উজ্জামান, সুজন কুমার, আসিক খান, সাইফুল ইসলাম, মশিউর রহমান ও রুবেল আহমেদ। এদের কারণে আজকের সিডিপি এবং মানব সেবা।
আজকের আলোচনা সভায় যে সকল স্বেচ্ছাসেবী নিরলস ভাবে শ্রম দিয়েছেন তার মধ্যে নাফিজ, রাজু, বাপ্পি, ইয়াসিন, সুব্রত, জিসান, কণা, সহ অনেকে স্বেচ্ছায় শ্রম দিয়েছেন এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হতে সক্ষম হয়েছেন।