1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ–অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে সাভারে ৬০ জন দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় লায়ন মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

এসময় খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই উদ্যোগ সাভারবাসীর কাছে মাইলফলক হয়ে থাকবে।”

লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আগত অতিথিরাও বক্তব্য রাখেন এবং জন্মদিনকে মানবিক সেবায় উৎসর্গ করার এই উদ্যোগের প্রশংসা করেন।

লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা সাভার পৌর বিএনপির মোহাম্মদ মামুন হোসেন মোঃ তালুকদার হোসেন জুয়েল সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের তাজ খান নাঈম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD