1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব কচাকাটা থানা শাখার কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

 

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা(থানা কার্যালয়)অফিস উদ্বোধন ও আনুষ্ঠানিক পথ চলা শুরু। বৃহস্পতিবার বিকালে নতুন প্রজন্মের তরুণ ও মেধাবী একঝাঁক কলম সৈনিকদের নিয়ে গঠিত সংগঠনটির আনুমানিকভাবে পথ চলা এবং নতুন অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান সাহু, সদস্য সচিব বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ কচাকাটা থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান মন্ডল অধ্যক্ষ কেদার মহিলা কলেজ, জনাব মোঃ নুরুজ্জামান কবির, প্রধান শিক্ষক কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ কাজী নজরুল ইসলাম, প্রভাষক কেদার মহিলা কলেজ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক সুতরাং সেই বিবেকবোধের জায়গা থেকে সাংবাদিকদের লিখনী হওয়া বাঞ্ছনীয়। সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে ভূমিকা রাখাই জাতির প্রত্যাশা।
সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ সংবাদ করতে সক্ষম হয় তাহলে এ জাতি সার্বিক দিক থেকে উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।এসময় কলমের মাধ্যমে সমাজের অপ্রকাশিত কথা তুলে ধরার প্রতিশ্রুতি দেন নতুন সংগঠনের তরুণ সাংবাদিকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD